রোম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বসেরা রজার ফেদেরার মঙ্গলবার রোম মাস্টার্সের ওপেনে হেরে গেছেন লাটভিয়ার অ্যার্নেস্টস গুলবিসের কাছে।
র্যাঙ্কিংয়ের ৪০তম খেলোয়াড় গুলবিস ২-৬, ৬-১ ও ৭-৫ গেমে হারান ফেদেরারকে। ফলে ক্লে কোর্টে মৌসুমের প্রথম খেলাতেই হারলেন তিনি।
খেলা শেষে ফেদেরার বলেন, "আশা করি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এটা সবারই জানা, হেরে যাওয়ার পর আমি কি করি।"
অন্য খেলায় দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক দকোভিচ ৬-১ ও ৬-১ গেমে জিতেছেন ফ্রান্সের জেরেমি চারদির বিপক্ষে।
এছাড়া চতুর্থ বাছাই ইংল্যান্ডের অ্যান্ডি মারে ৬-২ ও ৬-৪ সেটে হারান ইতালির অ্যান্দ্রেস সেপ্পিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/২৩২০ ঘ.
bdnews24