ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বুধবার ধূমকেতু ও যোশে ফাইটস ক্লাব জিতেছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ধুমকেতু ক্লাব ১২১-৩৬ পয়েন্টে ওল্ড ডিওএইচএস ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ধুমকেতু ৫০-২৪ পয়েন্টে এগিয়ে ছিল ।
অপর খেলায় যোশে ফাইটস ক্লাব ৫৮-৫২ পয়েন্টে জেতে ক্যান্টোনিয়ানস ক্লাবের বিপক্ষে। বিরতির আগে ক্যান্টোনিয়ানস এগিয়ে ছিল ২৫-১৫ পয়েন্টে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩২০ ঘ.
bdnews24