২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আ.লীগ ও ছাত্রীগের সংঘর্ষে আহত ৩

পূর্ব বিরোধের জেরে বগুড়ার শাজাহানপুরে বুধবার দুপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 02:38 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

বগুড়া, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে বগুড়ার শাজাহানপুরে বুধবার দুপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এরা হলেন- শাজাহানপুরের ছাত্রলীগকর্মী জিয়াউল ইসলাম বাবু (২৪), আকতার হোসেন (২৫) ও হামিম (১৯)। তাদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় খুচরা সার বিক্রেতার সমিতি গঠন অনুষ্ঠানে মুখোমুখী হয় দুই প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন বাবলু এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনের গ্র"প। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ৯০ জন খুচরা সার বিক্রেতা একটি কমিটি করার জন্য সকালে একটি সভা ডাকা হয়। সভায় কমিটি গঠনে আধিপত্য বিস্তারের জন্য নাসিরউদ্দিন বাবলুর লোকজন আগে থেকেই অবস্থান নেয়। সভা চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে উপস্থিত হন আসাদুজ্জামান লিটন। এর কিছুক্ষণ পরই নাসিরউদ্দিন বাবলুর লোকজন তাদের হামলা করে। এতে হামলাকারীদের ছুরিকাঘাত ও মারধরে লিটনের পক্ষের তিনজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রাণ আনে। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়ার পর মামলা করা হবে। এরপর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আসাদুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের নেতাদের সামনেই নুরুজ্জামান, সোলায়মান, মনির, ফারুকসহ অন্যরা রামদা ও চাকু নিয়ে হামলা চালায়। তিনি হামলার জন্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন বাবলুকে দায়ী করেন। নাসিরুদ্দিন বাবলু বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ তার ঘনিষ্ঠ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.