ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ২০তম পর্বের খেলায় মঙ্গলবার রহমতগঞ্জকে ৫-১ গোল হারিয়েছে ঢাকা আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৫ মিনিটেই এনামুলের গোলে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। দলের ঘানার আক্রমণভাগের খেলোয়াড় শেরীফ দীন মোহাম্মদ ব্যবধান দ্বিগুণ (২-০) করেন ২৬ মিনিটে।
বিরতির পর (৪৭ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এনামুল। ৬৯ মিনিটে আউদু ইব্রাহিম (ঘানা) চতুর্থ ও ৭৩ মিনিটে আতিকুর রহমান মিশু পঞ্চম গোল উপহার দেন আবাহনীকে।
৫৪ মিনিটে রহমতগঞ্জের উগান্ডার ফুটবলার ইব্রাহিম কাসিরয়ে একটি গোল শোধ করেন।
পয়েন্ট তালিকার শীর্ষ দল ঢাকা আবাহনীর সংগ্রহ ৫৫, ১৯ খেলায় । এক ম্যাচ কম খেলে রহমতগঞ্জের পয়েন্ট ১৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩৬ ঘ.
bdnews24