রোম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোম মাস্টার্সের দ্বৈতে জয় পেয়েছেন রজার ফেদেরার ও ইভেস আলেগ্রো জুটি।
ক্লে কোর্টে সোমবার র্যাঙ্কিংয়ের সেরা সুইজারল্যান্ডের ফেদেরার ও তার স্বদেশি ইভেস ৬-৪ ও ৭-৬ (৪) গেমে হারান সুইডেনের জোহান ব্র"নস্ট্রম ও নেদারল্যান্ডসের জিয়ান জুলিয়েন জুটিকে।
দ্বৈতে এটিই বছরের প্রথম শিরোপা ১৬টি একক গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের। বছরের প্রথম শিরোপা জয় করলেনও ইভেসকে নিয়ে জুটি বেঁধে ক্লে কোর্টে পুরুষের যৌথ বিভাগে এই বছর প্রথম জয় তুলে নিলেন।
এর আগে গত বছর তিনি ক্লে কোর্টে ফ্রান্স ওপেনের শিরোপা জিতে ছিলেন ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/
bdnews24