২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাসুনার ও অ্যাথলেটিক বিলবাওয়ের ড্র

লা লিগায় সোমবার গোল শূন্য ড্র করেছে অসাসুনা ও অ্যাথলেটিক বিলবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

মাদ্রিদ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় সোমবার গোল শূন্য ড্র করেছে অসাসুনা ও অ্যাথলেটিক বিলবাও। ঘরের মাঠ রেনো দে নাভারায় অসাসুনা জয়ের জন্য লড়াই করতে থাকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। জোয়াকুইন ক্যাপারসের দল অ্যাথলেটিকও প্রতি-আক্রমণে অসাসুনার রক্ষণভাগ ভাঙ্গার প্রচেষ্টা চালিয়েছে সমান তালে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে খেলার ৪২ মিনিটে হলুদ কার্ড খেয়ে বসেন লিটল রেড ওয়ানসের আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস আনন্দা। বিরতির পর ব্যবধান গড়তে মরিয়া হয়ে খেলতে থাকে দু'দলই। কিন্তু গোলের খড়া কাটেনি। তবে দ্য লায়নসের রক্ষণভাগের খেলোয়াড় উসতারিজ ৭২ মিনিটে হলুদ কার্ড পেলে ড্র হয় হলুদ কার্ড দেখাতেও। ফলে খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। ৩৪ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক বিলবাও পয়েন্ট তালিকায় অষ্টম। সমান খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে জোসে অ্যান্টোনিওর দল অসাসুনা দ্বাদশ, ৮৭ পয়েন্টে বার্সেলোনা শীর্ষে আর তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ ৮৬ পয়েন্ট নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪৫০ ঘ.