২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই শিরিন লিজা ও ইভা

৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের তৃতীয় পর্ব শেষে তিন পয়েন্ট করে নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন শারমীন সুলতানা শিরিন, শামীমা আক্তার লিজা ও নাজরানা খান ইভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের তৃতীয় পর্ব শেষে তিন পয়েন্ট করে নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন শারমীন সুলতানা শিরিন, শামীমা আক্তার লিজা ও নাজরানা খান ইভা। নারায়ণগঞ্জ ক্লাবের মিলনায়তনে সোমবার তৃতীয় পর্বের খেলায় শিরিন ইয়ন সরকারকে, লিজা মাহমুদা হক চৌধুরী মলিকে ও ইভা হারান প্রতিভা তালুকদারকে। অন্য খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে পরাজিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৪০ ঘ.