ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে সোমবার ঈগলস, রেঞ্জার্স ও রেইথস ক্লাব জিতেছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ঈগলস ৯১-৪০ পয়েন্টে হারায় ওল্ড ডিওএইচএস ক্লাবকে। খেলার প্রথমার্ধে ঈগলস ৪২-২৪ পয়েন্টে এগিয়ে ছিল।
অন্য খেলায় রেঞ্জার্স ক্লাব ৫০-২৮ পয়েন্টে জিতেছে যোশে ফাইটস ক্লাবের বিপক্ষে। বিরতির আগে রেঞ্জার্স এগিয়ে ছিল ২৮-১৪ পয়েন্টে।
এছাড়া রেইথস ক্লাব ৫০-২৯ পয়েন্টে হারিয়েছে শাওনস ক্লাবকে। খেলার প্রথমার্ধে রেইথস ২১-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৫০ ঘ.
bdnews24