২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় শীর্ষে শিরিন, লিজা ও ইভা

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দ্বিতীয় পর্বের খেলা শেষে দুই পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছেন বর্তমান চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন, ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা ও নাজরানা খান ইভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের দ্বিতীয় পর্বের খেলা শেষে দুই পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছেন বর্তমান চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন, ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা ও নাজরানা খান ইভা। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে দ্বিতীয় পর্বের খেলায় শিরিন মাসুদা বেগমকে, লিজা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে এবং ইভা দিলারা জামান নূপুরকে হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৫৫ ঘ.