২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর, ধূমকেতু ও গ্রেগারিয়াস জয়ী

প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে রোববার মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, ধুমকেতু ও গ্রেগারিয়াস জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে রোববার মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, ধুমকেতু ও গ্রেগারিয়াস জিতেছে। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে মোহাম্মদপুর ৫১-৪৮ পয়েন্টে রেইথস ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে রেইথস ক্লাব ২৯-২৬ পয়েন্টে এগিয়েছিল । অপর খেলায় ধুমকেতু ক্লাব ৮৮-৭৮ পয়েন্টে জিতেছে হরনেটস এসসির বিপক্ষে। বিরতির আগে ৪০-২৭ পয়েন্টে এগিয়েছিল ধুমকেতু। আরেকটি খেলায় গ্রেগারিয়াস ক্লাব ৬৮-২৪ পয়েন্টে ক্যান্টোনিয়ানস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে গ্রেগারিয়াস ৩৭-১৩ পয়েন্টে এগিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১৫ ঘ.