২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম এশিয়ান আন্তঃ দাবা চ্যাম্পিয়নশিপ

নবম এশিয়ান আন্তঃ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বিমানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চার খেলায় দুই পয়েন্ট পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 03:36 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম এশিয়ান আন্তঃ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বিমানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চার খেলায় দুই পয়েন্ট পেয়েছেন। ফিলিপাইনের সুবিক শহরে আয়োজিত টুর্নামেন্টে শনিবার চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া ফিলিপাইনের ফিদে মাস্টার হাবলা জনিকে পরাজিত করেন। গত বৃহস্পতিবার হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের ৩২জন গ্র্যান্ড মাস্টার ও ২০জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৯০জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার শীর্ষ পাঁচজন খেলোয়াড় বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডে কোয়ালিফাই করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১৩২ ঘ.