২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্টোনিয়ানস গ্রেগারিয়াস ও ইউরোপার জয়

প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে শনিবার জয় পেয়েছে ক্যান্টোনিয়ানস, গ্রেগারিয়াস ও ইউরোপা ইয়ুথ ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 03:22 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে শনিবার জয় পেয়েছে ক্যান্টোনিয়ানস, গ্রেগারিয়াস ও ইউরোপা ইয়ুথ ক্লাব। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে খেলায় ক্যান্টোনিয়ানস ক্লাব ৫৯-২৭ পয়েন্টে ওল্ড ডিওএইচএস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে ক্যান্টোনিয়ানস ২৮-১৭ পয়েন্টে এগিয়েছিল । একই ভেন্যুতে গ্রেগারিয়াস ক্লাব ৭১-৪৩ পয়েন্টে রেঞ্জার্স ক্লাবকে পরাজিত করে। বিরতির আগে গ্রেগারিয়াস ৩৪-২২ এগিয়েছিল। অন্য ম্যাচে ইউরোপা ইয়ুথ ক্লাব ৮০-৭৭ পয়েন্টে ফ্লেইম বয়েজ ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ইউরোপা ইয়ুথ ক্লাব ৪৭-৩৮ পয়েন্টে এগিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ২১২০ ঘ.