ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ১৯ তম পর্বের খেলাতে রহমতগঞ্জের বিপে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান এসসি। শনিবার বুকোলা ওলালিকানের জোড়া গোলের সুবাদে মোহামেডান ৩-১ গোলে হারায় রহমতগঞ্জ এমএফএসকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ২৭ মিনিটে মামুনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। সমতা ফেরাতে মরিয়া হওয়া মোহামেডানকে ৩৩ মিনিটে খেলায় ফেরান তাদের নাইজেরিয়ান আক্রমণভাগের তারকা বুকোলা। ১-১ গোলে সমতা রেখেই প্রথমার্ধের খেলা শেষ করে উভয় দল।
৬৯ মিনিটে নিজের ও দলের পে দ্বিতীয় গোলও করেন বুকোলা। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা মোহামেডানের জাহিদ হোসেন এমিলির শেষ মুহূর্তের (৯০ মিনিট) করা গোলে দলের পে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ গোলে। ফলে প্রতিযোগিতায় ১৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও রয়েছেন এমিলি।
এ জয়ে ১৯ খেলায় মোহামেডানের সংগ্রহ দাঁড়ালো ৪৮ পয়েন্ট। রহমতগঞ্জের সংগ্রহ ১৭ খেলায় ১৯। অন্যদিকে ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ঢাকা আবাহনী লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এনআই/১৯৪৫ ঘ.
bdnews24