২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেঞ্জার্স ইউরোপা ও ফ্লেইম বয়েজ জিতেছে

প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বৃহস্পতিবার জিতেছে রেঞ্জার্স ক্লাব, ইউরোপা ইয়ুথ ক্লাব ও ফ্লেইম বয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বৃহস্পতিবার জিতেছে রেঞ্জার্স ক্লাব, ইউরোপা ইয়ুথ ক্লাব ও ফ্লেইম বয়েজ। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে রেঞ্জার্স ক্লাব ৪৪-০৯ পয়েন্টে ওল্ড ডিওএইচএস ক্লাবকে হারায়। প্রথমার্ধে রেঞ্জার্স ২৮-০৩ পয়েন্টে এগিয়েছিল। ইউরোপা ইয়ুথ ক্লাব ৬২-৫০ পয়েন্টে গ্রেগস ক্লাবকে হারায়। বিরতির আগে ইউরোপা ইয়ুথ ৩৬-২৭ পয়েন্টে এগিয়েছিল। অন্য খেলায় ফ্লেইম বয়েজ ক্লাব ৪০-৩৮ পয়েন্টে যোশেফাইটস ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ফ্লেইম বয়েজ ২৮-১৬ পয়েন্টে পিছিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩৭ ঘ.