২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ গেমস আয়োজনে চ্যালেঞ্জের মুখে দিল্লি

কমনওয়েলথ গেমস আয়োজনে চ্যালেঞ্জের মুখে পড়েছে নয়া দিল্লি। শহরের বিভিন্ন বিপণী কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বলে যুক্তরাস্ট্রের সুনির্দিষ্ট হুশিয়ারির পর এই চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ভারতের পুলিশও বলেছে, তারা এই হুশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 08:44 PM

নয়া দিল্লি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ গেমস আয়োজনে চ্যালেঞ্জের মুখে পড়েছে নয়া দিল্লি। শহরের বিভিন্ন বিপণী কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বলে যুক্তরাস্ট্রের সুনির্দিষ্ট হুশিয়ারির পর এই চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ভারতের পুলিশও বলেছে, তারা এই হুশিয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। কমনওয়েলথ গেমস হতে যাচ্ছে নয়া দিল্লিতে, অক্টোবরে। ক্রীড়াঙ্গনে হামলার হুমকি গত সপ্তাহে স্পষ্ট হয়ে ওঠে ভারতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলার আগে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে। এতে এই আশঙ্কাই ছড়িয়ে পড়ে যে কয়েকটি শহরে হাজার হাজার খেলোয়াড়ের অংশ নেয়ার মতো গেমস আয়োজনের ক্ষেত্রে দেশটি নিরাপদ নয়। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপও হতে যাচ্ছে দেশটির আটটি শহরে। যুক্তরাস্ট্রের হুশিয়ারিতে বুধবার বলা হয়, বিদেশিরা কেনা-কাটা করে থাকে, এমন কয়েকটি বিপণী কেন্দ্রে হামলার পরিকল্পনা করা হচ্ছে। এসব বিপণী কেন্দ্রের কয়েকটিতে আগেও হামলা চালানো হয়েছে। নয়া দিল্লি ছাড়াও কয়েকটি শহর সতর্কাবস্থায় রয়েছে। কিন্তু যুক্তরাস্ট্রের এই হুশিয়ারির পর বৃহস্পতিবার কতৃপক্ষের কয়েকটি পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৫ ঘ.