লন্ডন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দিনের একমাত্র খেলায় অ্যাস্টন ভিলা ১-০ গোলে হারিয়েছে হাল সিটিকে।
এদিকে কোপা ইতালিয়ায় নিজেদের মাঠে উদিনেস ১-০ গোলে হারায় এএস রোমাকে।
হাল সিটির মাঠে খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে জন ক্যারেউর বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে অ্যাস্টন ভিলাকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় গ্যাব্রিয়েল এগবোনলাহোর।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে হাল সিটি। তবে দুর্ভাগ্য স্বাগতিকদের, ৭৬ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। গোল করে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি জেমস মিলার। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় হাল সিটিকে।
৩৫ খেলায় অ্যাস্টন ভিলা ৬১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। সমান খেলায় হাল সিটির সংগ্রহ ২৮ পয়েন্ট।
এছাড়া ৭৭ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে চেলসি, ৩৫ খেলায়। সমান খেলায় চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০২৪৭ ঘ.
bdnews24