ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরলিন ডেভেলপার ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধনী দিনে খেলোয়াড় নম্বর ড্র অনুষ্ঠিত হবে। তবে মূল লড়াই শুরু হবে শনিবার থেকে।
প্রতিযোগিতায় দেশের শীর্ষ ১২ দাবারু প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয়ী খেলোয়াড়দের প্রথমবারের মতো পঞ্চাশ হাজার টাকা আর্থিক পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতার মূল পর্বে সরাসরি অংশ নিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন, রানার আপ ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা, আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ এবং দুই ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা ও তনিমা পারভীন।
এছাড়া বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বে খেলছেন মাসুদা বেগম, নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, জাহানারা হক রুনু, প্রতিভা তালুকদার, সাবিহা শারমীন সিম্মি ও মাহমুদা হক চৌধুরী মলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩০ ঘ.
bdnews24