ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগের উদ্বোধনী দিনে বুধবার জিতেছে গ্রেগরিয়াস ক্লাব, হরনেটস স্পোর্টিং ক্লাব ও মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে গ্রেগারিয়াস ক্লাব ৭৭-৪২ পয়েন্টে ফ্লেইম বয়েজ ক্লাবকে হারায়। প্রথমার্ধে গ্রেগরিয়াস ৩৯-২৭ পয়েন্টে এগিয়েছিল।
দিনের অপর খেলায় হরনেটস ৭৮-২৯ পয়েন্টে জেতে ক্যান্টোনিয়ানসের বিপক্ষে। বিরতির আগে হরনেটস ৪৩-১৪ পয়েন্টে এগিয়েছিল।
আরেকটি খেলায় মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব ৩০-২৭ পয়েন্টে শাওনস ক্লাবকে হারায়। প্রথমার্ধে মোহাম্মদপুর ১৮-১২ পয়েন্টে এগিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৮ ঘ.
bdnews24