২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন সামারাঞ্চ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক সভাপতি হুয়ান অ্যান্টোনিও সামারাঞ্চ বার্সেলোনার কুইরন হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

বার্সেলোনা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক সভাপতি হুয়ান অ্যান্টোনিও সামারাঞ্চ বার্সেলোনার কুইরন হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯। হাসপাতালের চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি রোববার হাসপাতলে ভর্তি হন। বুধবার ব্রিটিশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি মারা যান। হৃদরোগ ছাড়াও তিনি নানা ধরনের রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে আইওসির বর্তমান সভাপতি জ্যাক রগ শোক প্রকাশ করেন। বলেন, "এই অপুরণীয় তির জন্য সমবেদনা জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না।" বিশ্ব ক্রীড়াঙ্গন একজন মহান মানুষ ও পথ প্রদর্শককেও হারিয়েছে বলে তিনি মনে করেন। দীর্ঘ একুশ বছর দায়িত্ব পালনের পর ২০০১ সালের জুলাইয়ে স্পেনের নাগরিক সামারাঞ্চ পদত্যাগ করেন। এরপর তাকে আইওসির আজীবন সম্মানসূচক সভাপতির মর্যাদা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০১০ ঘ.