২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পথে এক ধাপ এগিয়ে ইন্টার

তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় পিছিয়ে পড়েও বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 07:46 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় পিছিয়ে পড়েও বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে ইন্টার মিলান। সানসিরোতে দুই পর্বের সেমিফাইনালের প্রথমটিতে ম্যাক্সওয়েলের বানিয়ে দেয়া বলে সহজেই গোল করেন পেদ্রো রডরিগুয়েজ, খেলার ১৯ মিনিটে। ধরতে গেলে একক প্রচেষ্টায় ম্যাক্সওয়েল বলটি নিয়ে এগিয়ে গিয়ে মাইনাস করেন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি পেদ্রোর। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। এর ফলও পায় ৩০ মিনিটে। দিয়েগো মিলিতোর কাছ থেকে বল পেয়ে ওয়েসলি