লন্ডন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরুষ ও মেয়েদের এককে এ বছরের উইম্বলডন শিরোপা জয়ীরা ১০ লাখ পাউন্ড করে পাবেন।
এছাড়া এই অর্থ গত বছরের চেয়ে দেড় লাখ পাউন্ড বেশি। ফলে গত ১০ বছর আগের তুলনায় এই অর্থ প্রায় দ্বিগুণ হলো।
গত বছর ইউএস ওপেনে আর্থিক পুরস্কার ছিল ১০ লাখ পাউন্ড (১৬ লাখ ডলার)।
প্রতিযোগিতায় মোট আর্থিক পুরস্কার দেয়া হবে ১৩.৭২৫ মিলিয়ন পাউন্ড। গত বছরের চেয়ে ১.১৭৫ মিলিয়ন পাউন্ড বেশি। দু'জন রানার্স-আপ পাবেন ৫ লাখ পাউন্ড করে।
উইম্বলডন শুরু হবে ২১ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৯ ঘ.
bdnews24