২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি রহমতগঞ্জের

সিটিসেল বাংলাদেশ লিগের ১৮তম পর্বের খেলায় মঙ্গলবার পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ এমএফএস। খেলাটি ১-১ গোলে অমীমাসিংত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ১৮তম পর্বের খেলায় মঙ্গলবার পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ এমএফএস। খেলাটি ১-১ গোলে অমীমাসিংত থাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে এগিয়ে গিয়েও জয় পায়নি লিগের অন্যতম শক্তিশালী দল শেখ রাসেল। খেলার ১৬ মিনিটে মরক্কোর ফুটবলার সালাহ মাসলৌ এগিয়ে নেন পয়েন্ট তালিকার তৃতীয় দল শেখ রাসেলকে। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দময় ফুটবল খেলে তালিকার চতুর্থ দল রহমতগঞ্জ। এর পুরস্কারও জোটে ৬৬ মিনিটে। নাঈমুর রহমান শহীদ শোধ করে দেন একটি গোল। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। তবে খেলার একেবারে শেষদিকে (৮৭ মিনিট) শহীদ লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেলে দশজনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। ১৮ খেলায় শেখ রাসেলের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জের পয়েন্ট ২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩০ ঘ.