লন্ডন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের একমাত্র খেলায় লিভারপুল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রেলিগেশনের ঝুঁকিতে থাকা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।
ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলকে এগিয়ে নেন ইসরায়েলের মাঝ-মাঠের খেলোয়াড় ইয়সি বেনাউন, ১৯ মিনিটে। দশ মিনিট পর রডরিগুয়েজ ম্যাক্সির বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড এনগগ।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং রেডসদের রক্ষণভাগের খেলোয়াড় সোতিরিওস কির্গিয়াকোসের মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। ওয়েস্টহ্যামের গোলরক্ষক রবার্ট গ্রিন সহজেই বলটি ঠেকিয়ে দিতে পারতেন। কিন্তু তা না করে নিজেই নিজের জালে বলটি ঢুকিয়ে দেন।
অ্যানফিল্ডে গত ৪৭ বছরের মধ্যে একবারও লিভারপুলের বিপে জিততে পারেনি ওয়েস্টহ্যাম।
৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে ষষ্ঠ স্থানে, সমান খেলায় ওয়েস্টহ্যামের সংগ্রহ ৩১। এছাড়া ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চেলসি। ম্যানচেস্টার ইউনাটেড রয়েছে দ্বিতীয় স্থানে, পয়েন্ট ৭৬।
এদিকে স্পেনের লা লিগায় নিজেদের মাঠে মার্লোকা ২-০ গোলে জিতেছে ওসাসুনার বিপক্ষে গোল দু'টি করেন রুবেন গঞ্জালেজ (৩৬ মিনিট) ও আল-হাসান কিয়েটা (৯০ মিনিট)।
খেলায় ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার দল বার্সেলোনা। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭০৩ ঘ.
bdnews24