ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে ঢাকা আবাহনী ১৮তম পর্বের খেলায় রোববার আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দল ঢাকা আবাহনী। ৩৪ মিনিটে গোলটি করেন আবাহনীর ঘানার আক্রমণভাগের খেলোয়াড় আউদু ইব্রাহিম ।
খেলার ৫১ মিনিটে এনামুল গোল করে আবাহনীকে আরো এগিয়ে নেন (২-০) । তিন মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে আরামবাগের কফিনে শেষ পেরেক ঠোকেন এনামুল। শুধু হারই মানেনি, ৮৫ মিনিটে লাল কার্ড হজম করতে হয় আরামবাগের নুরুল ইসলামকে।
এই জয়ের ফলে ১৭ খেলায় ঢাকা আবাহনীর পয়েন্ট ৪৯। সমান ম্যাচে আরামবাগের ১৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০১ ঘ.
bdnews24