২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবল লিগ শুরু হচ্ছে সোমবার

প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগ শুরু হচ্ছে সোমবার। ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগ শুরু হচ্ছে সোমবার। ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ইউরোপা ইয়ুথ, ধূমকেতু ক্লাব, যোশে ফাইটস ক্লাব, ঈগলস ক্লাব, গ্রেগরিয়াস ক্লাব, ক্যান্টোনিয়ানস ক্লাব, ওল্ড ডিওএইচএস, রেঞ্জার্স ক্লাব, হরনেটস এসসি, ফ্লেইম বয়েজ, রেইথস, গ্রেগস, শাওনস, বকসী বাজার ও মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করবেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৩০ ঘ.