রোম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেরি 'আ' তে শুক্রবার ইন্টার মিলান ২-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে।
ইন্টার মিলানের ঘরের মাঠে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের মোহামেদ সিসোকো।
বিরতির পর গোল দিতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। ফলে আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলে খেলা। কিন্তু পাল্টা আক্রমণ থেকে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মাইকোন ডোগলাস গোল করে এগিয়ে দেন ইন্টার মিলানকে,৭৫ মিনিটে।
খেলার অন্তিম মুহূর্তে জুভেন্টাসের কফিনে শেষ পেরেক ঠোকেন স্যামুয়েল ইতো। ফলে হার মেনেই মাঠ ছাড়ে জুভেন্টাস।
৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে হোসে মরিনহোর দল ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে এএস রোমার সংগ্রহ ৬৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/১৬০৫ ঘ.
bdnews24