২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি ফাইনালে মোহামেডান

ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে সোনালী ব্যাংককে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান। সোমবার প্রথম সেমিফাইনালে মোহামেডান ৮-১ গোলে হারায় সোনালী ব্যাংক লিমিটেডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে সোনালী ব্যাংককে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান। সোমবার প্রথম সেমিফাইনালে মোহামেডান ৮-১ গোলে হারায় সোনালী ব্যাংক লিমিটেডকে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই সোনালী ব্যাংককে চেপে ধরে মোহামেডান। জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড় নিয়ে গঠিত মোহামেডান প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। খেলার ১৫ মিনিটে কামরুজ্জামান রানার ফিল্ড গোলেই খাতা খোলে সাদা-কালোরা। একই ভাবে দ্বিতীয় গোলটি করেন সাব্বির হোসেন রানা, ২৮ মিনিটে। দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান মামুনুর রহমান চয়ন। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন চয়ন ৩৬ মিনিটে, পেনাল্টি কর্নার থেকে। এছাড়া অন্য চারটি ছিল ফিল্ড গোল। ৪২ মিনিটে রাহুল কান্তি রায়, ৪৫ মিনিটে হানিফ আহমেদ, ৫৮ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও ৬০ মিনিটে গোল করেন রাহুল। সোনালী ব্যাংকের পক্ষে একমাত্র গোলটি করেন রিমন, খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে। টুর্নামেন্টে অপরাজিত মোহামেডান ফাইনালে খেলবে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে। সেই খেলায় ঊষা ক্রীড়া চক্র লড়বে আবাহনীর বিপক্ষে। ঊষা-আবাহনী সেমিফাইনাল হবে মঙ্গলবার, একই মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩৬ ঘ.