২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে চেলসির সঙ্গী পোর্টসমাউথ

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পোর্টসমাউথ ২-০ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পোর্টসমাউথ ২-০ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। ওয়েম্বলিতে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মেলেনি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ভাগ্যদেবী স্বয়ং পাশে এসে দাঁড়ান নানা সমস্যায় জর্জরিত ক্লাব পোর্টসমাউথের। ৯৯ মিনিটে কেভিন প্রিন্সের বানিয়ে দেয়া বল টটেনহ্যামের জালে জড়িয়ে দেন ফ্রেদ্রিক পিকিউওঁ। খেলার ১১৭ মিনিটে পেনাল্টি থেকে কেভিন প্রিন্স ব্যবধান বাড়ান। ২০০৮ সালেও এফএ কাপ জিতেছিল পোর্টসমাউথ। এর আগে প্রথম সেমিফাইনালে চেলসি ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ফাইনালে ওঠে। চেলসি-পোর্টসমাউথ ফাইনাল হবে ১৫ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৪৬ ঘ.