২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় কুয়ালালামপুর দাবা চ্যাম্পিয়নশিপ

মালয়শিয়ার কুয়ালালামপুরে তৃতীয় কুয়ালালামপুর দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম পর্বের খেলা শেষে পাঁচ জনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। তার সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ার কুয়ালালামপুরে তৃতীয় কুয়ালালামপুর দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম পর্বের খেলা শেষে পাঁচ জনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। তার সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট। সপ্তম রাউন্ডের খেলা শেষে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন চীনের গ্র্যান্ড মাস্টার হোউ ইয়েফান । অন্যদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের আরেক গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সংগ্রহ সাত খেলায় চার পয়েন্ট। রোববার সপ্তম রাউন্ডের খেলায় নিয়াজ উজবেকস্তানের আন্তর্জাতিক মাস্টার খামরাকুলভ যুরাভেককে পরাজিত করেন। আর জিয়া ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার ইরআন্তো সাইদিকিনের কাছে হেরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএইচএস/২২১০ ঘ.