২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের ফাইনালে চেলসি

চেলসি শনিবার ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে পরপর দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:23 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

লন্ডন, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেলসি শনিবার ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে পরপর দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে। ওয়েম্বলিতে খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে চেলসি ও অ্যাস্টন ভিলার খেলা। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর চেলসির আক্রমণ ভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন। রক্ষণভাগের খেলোয়াড় জন টেরির বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন দ্রগবা। খেলার ৮৮ মিনিটে বদলি খেলোয়াড় মাইকেল বালাকের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠের খেলোয়াড় ফ্লোরেন্ট মালুদা ব্যবধান বাড়ান। অতিরিক্ত সময়ে (৯০ ৪ মিনিটে) অ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেক ঠোকেন মাঝমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩১ ঘ.