২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদার হুমকি, ব্যবস্থা নিতে প্রস্তুত ইতালি

ইতালির এফএ পরিচালক অ্যান্তোনিও ভালেন্তিনি বলেছেন, বিশ্বকাপ ফুটবলে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইতালি দলের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 12:48 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

রোম, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির এফএ পরিচালক অ্যান্তোনিও ভালেন্তিনি বলেছেন, বিশ্বকাপ ফুটবলে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইতালি দলের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছেন। সিবিএসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ ম্যাচে হামলার পরিকল্পনা করছে আল-কায়েদা। এসব ম্যাচের মধ্যে ইতালির খেলাও রয়েছে। এ ব্যাপারে ইতালি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও প্রস্তুত আছে। লা রিপাবলিকাকে ভালেন্তিনি বলেন, "ইতালি দলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তা রবার্তো মাসুসি আজ সকালে (শুক্রবার) আমাদের আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছেন।" দলের নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র দপ্তর দেখভাল করবে বলে তিনি জানান। বলেন, "এর বেশি আর কিছু বলতে পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৩ ঘ.