ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২১ প্রতিযোগিতায় বুধবার জয় পেয়েছে ভারত ও ইয়েমেন। ভারত ৪৪-১১ গোলে নেপালকে ও ইয়েমেন ৩৫-২৪ এ হারায় আফগানিস্তানকে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে 'বি' গ্র"প থেকে মুখোমুখি হয় ইয়েমেন ও আফগানিস্তান। খেলার প্রথমার্ধেই ১৭-১০ গোলে এগিয়ে থাকে ইয়েমেন।
বিরতির পর ইয়েমেনের আরো ১৮ গোলের জবাবে আফগানিস্তান করে ১৪ গোল। ইয়েমেনের পক্ষে আব্দুল্লাহ আহমেদ আলি সাত ও মোকবেল আহমেদ ছয় গোল করেন। আফগানিস্তানের আহমাদ জোবায়ের ছয়টি এবং মোহাম্মদ জাফর ও মর্তাজা পাঁচ গোল দেন।
একই মাঠে দিনের অন্য ম্যাচে 'এ' গ্র"পের খেলায় সমশের সিংয়ের নৈপূণ্যে নেপালের বিপক্ষে বড় জয় তুলে নেয় ভারত। বিরতির আগেই ভারত ২২-৫ গোল ব্যবধানে পেছনে ফেলে নেপালকে। দ্বিতীয়ার্ধে ভারতের আরো ২২ গোলের জবাবে নেপাল পরিশোধ করে ১১ গোল।
ভারতের পক্ষে সমশের সর্বোচ্চ ১৪ গোল করেন। এছাড়া দিপক আটটি ও মনিষ করেন ছয়টি গোল। নেপালের ফুলদেব চৌধুরি চারটি ও বিপিন বিস্তা করেন তিন গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৫৫ ঘ.
bdnews24