ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ১৫তম পর্বের খেলায় সোমবার রহমতগঞ্জ এমএফএস ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিংকে।
রহমতগঞ্জের বিদেশি (উগান্ডা) ফুটবলার ইদ্রিস জয়সূচক গোলটি করেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই গোল পায় রহমতগঞ্জ। খেলার ১৮ মিনিটে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে নেন ইদ্রিস কাসিরয়ে। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
১৩ খেলায় রহমতগঞ্জের সংগ্রহ ১৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ফরাশগঞ্জের পয়েন্ট ১২। তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা আবাহনী, ১৪ খেলায় পয়েন্ট ৪০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৫ ঘ.
bdnews24