২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমেরিকানরা ইংল্যান্ডকে ভয় পায় না'

বিশ্বকাপ ফুটবলের গ্র"প পর্ব নিয়ে চিন্তা নেই যুক্তরাস্ট্রের, অন্তত তরুণ স্ট্রাইকার জোজি আল্টিডোরের। বরং আত্মবিশ্বাসী এই তরুণ বলছেন, আমেরিকানরা ইংল্যান্ডকে ভয় পায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 03:58 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

নিউইয়র্ক, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের গ্র"প পর্ব নিয়ে চিন্তা নেই যুক্তরাস্ট্রের, অন্তত তরুণ স্ট্রাইকার জোজি আল্টিডোরের। বরং আত্মবিশ্বাসী এই তরুণ বলছেন, আমেরিকানরা ইংল্যান্ডকে ভয় পায় না। এবারের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠতে কোনো বেগ পেতে হয়নি যুক্তরাস্ট্রের। গ্র"প - 'সি'ত যুক্তরাস্ট্রের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, স্লোভেনিয়া ও আলজেরিয়া। গ্র"প প্রসঙ্গে আল্টিডোর বলেন, "গ্র"প নিয়ে আমরা আনন্দিত। এই গ্র"পে থাকায় আমরা আমাদের মেলে ধরতে পারবো।" "ইংল্যান্ডকে আমরা ভয় পাই না,"জোরের সঙ্গে বললেন তিনি। এরপর জানিয়ে দিলেন, "আক্ষরিক অর্থেই আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। আমাদের মুখোমুখি হলেই তারা তা বুঝতে পারবে।" আল্টিডোর বলেন, "যেকোন দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।" বিশ্বকাপের ফাইনালে ওঠারও প্রত্যাশা করছেন তিনি। বলেন, "এটা অসম্ভব নয়। এরই মধ্যে কনফেডারেশন্স কাপে আমরা আমাদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩৯ ঘ.