ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগাস্টা টুর্নামেন্ট দিয়ে আবারো প্রতিযোগিতায় নামছেন এমন ঘোষণা আগেই দিয়েছিলেন টাইগার উডস। তারই প্রস্তুতি হিসেবে রোববার অগাস্টা ন্যাশনালে আবির্ভূত হন আলোচিত এ ক্রীড়া তারকা। স্বল্প সময়ের উপস্থিতিতে মাঠে খানিকক্ষণ অনুশীলনও সেরে নেন উডস।
নারী ঘটিত কেলেকাংরির কারণে প্রায় পাঁচ মাস নিভৃতে থাকার পর আকষ্মিক ভাবেই ইউএস মাস্টার্স ভেন্যুতে হাজির হন র্যাঙ্কিংসেরা এ টেনিস তারকা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখেই অগাস্টায় প্রত্যাবর্তন উডসের। ১৪টি মেজর জয়ী উডসের চারটি শিরোপাই এসেছে এই প্রতিযোগিতা থেকে।
ভাল বন্ধু ও পরামর্শদাতা মার্ক ও'মিয়েরাকে সঙ্গে নিয়ে নতুন করে সাজানো অনুশীলনী মাঠে প্রায় ১০ মিনিট হাতও পাকিয়ে নেন ৩৪ বছরের এ অ্যাথলেট। পরিচিতদের সঙ্গে খানিকক্ষণ খোশালাপও করেন অনেক দিন পর এ মাঠে ফেরা উডস।
গত নভেম্বরে সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক আসরে অংশ নেন উডস। অস্ট্রেলিয়ান মাস্টার্সে শিরোপা জেতার পরই মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যায় এ ক্রীড়া তারকার। ২৭ নভেম্বর ফ্লোরিডায় নিজ বাসভবনে গাড়ী দূর্ঘটনায় পতিত হওয়ার পরই উডসের কেলেংকারির কথা প্রকাশ্যে এসে পড়ে।
শেষমেষ স্ত্রী এলিনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক মেরামতে গত বছরের শেষদিকে অনির্দিষ্ট সময়ের জন্য টেনিস থেকে বিরতির নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। চলতি ফেব্র"য়ারিতে এলিনের সঙ্গে অবিশ্বস্ত আচরণের কারণে উডস ভক্তদের নিকট প্রকাশ্যে অশ্র"সজল ক্ষমা প্রার্ধনা করেন।
গত মাসেই আবারো প্রতিযোগিতামূলক আসরে ফেরার ঘোষণা দেন ক্রীড়াঙ্গনের সবচেয়ে ধনী অ্যাথলেট হিসেবে বিবেচিত যুক্তরাষ্টের এ টেনিস তারকা। লক্ষ্য একটাই, ১৮ মেজর জয়ী জ্যাক নিকোলাসের রেকর্ড ভেঙ্গে সর্বকালের সেরা হওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএনএল/২০২০ ঘ.
bdnews24