মায়ামি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনে পুরুষ এককের শিরোপা জিতে নিলেন যুক্তরাষ্ট্র্রের অ্যান্ডি রডিক।
ফাইনালে রোববার বিশ্ব র্যাঙ্কিংয়ের আট নম্বর খেলোয়াড় রডিক ৭-৫ ও ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে।
সাবেক বিশ্ব সেরা রডিক এবার নিয়ে ২৯টি প্রতিযোগিতায় শিরোপা জিতলেন। এ বছর ২৬ জয়ের বিপরিতে তিনি হেরেছেন মাত্র চারবার।
শিরোপা জেতার পর উল্লসিত রডিক বলেন, "গত মাস আমার সত্যিই ভালো কেটেছে। গুরুত্বপূর্ণ সময়ে আমি ভালো খেলেছি। এছাড়া আগেভাগেই খেলার ছক তৈরি করে সেভাবে খেলার ক্ষমতা আমার আছে।"
হারের পর বার্দিচ বরং প্রতিপক্ষের প্রশংসাই করেন, "রডিক খুবই জোরে সার্ভ করেছে।" এগুলোকে বোমার সঙ্গে তুলনা করে তিনি বলেন, "তাতে আবার অনেক বৈচিত্রও ছিল। আমি সুযোগ খুঁজছিলাম। কিন্তু তিনি কোনো সুযোগই দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৩১ ঘ.
bdnews24