২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমল ও সারদা চ্যাম্পিয়ন

রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায় ও শারমিন আলম সারদা। অন্যদিকে মিনি টেনিসে শিরোপা জিতেছেন রাসেল, জারা আলম ও আদিবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায় ও শারমিন আলম সারদা। অন্যদিকে মিনি টেনিসে শিরোপা জিতেছেন রাসেল, জারা আলম ও আদিবা। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী দিনে রোববার পুরুষ ও নারী এককের ফাইনাল খেলা হয়। পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় ৪-৬, ৬-০ ও ৬-২ গেমে হারান রঞ্জন রামকে। নারী এককে সারদা ৬-৪, ৩-৬ ও ৬-২ গেমে জিতেন সতীর্থ সাথী সরকারের বিপক্ষে। এদিকে মিনি টেনিসে (অনূর্ধ্ব-১০) বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে রাসেল ও জারা আলম। বালক ও বালিকা (অনূর্ধ্ব-৮) গ্র"পে চ্যাম্পিয়ন হন আদিবা। খেলা শেষে রানার গ্র"প অব কোম্পানীর চেয়ারম্যান হাফিজুর রহমান খান বিজয়ীদের মধ্যে নগদ প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন কারেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। প্রসঙ্গত, সপ্তাহব্যাপী টুর্নামেন্টের আটটি ইভেন্টে বিভিন্ন ক্লাব ও সংস্থার মোট ২৮১ প্রতিযোগী অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৪৫ ঘ.