মায়ামি, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনের শিরোপা জিতে নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লিস্টার্স। ফাইনালে হারান তিনি যুক্তরাস্ট্রের ভেনাস উইলিয়ামসকে।
ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি বিশ্ব র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় ভেনাস। সহজেই ম্যাচ জিতে নেন ক্লিস্টার্স, ৬-২ ও ৬-১ ব্যবধানে।
শিরোপা জিতে উল্লসিত ক্লিস্টার্স বলেন, "অবশ্যই তিনি (ভেনাস) অনেক ভুল করেছেন। আর আমি চেষ্টা করেছি ছন্দ ধরে রাখার।"
হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভেনাস বলেন, "বেশি সময় ধরে কারো
অনুশীলন করা উচিত নয়। আর আমি সেই ভুলই করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৫০ ঘ.
bdnews24