পতুগার্ল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বৃহস্পতিবার ওস্কার কার্দোজোর জোড়া গোলের সুবাদে পর্তুগালের ক্লাব বেনফিকা ২-১ এ হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে।
দিনের অন্যান্য খেলায় একই ব্যবধানে আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যাম জার্মানির ভিএফএল উলভসবুর্গকে ও জার্মানির আরেক ক্লাব হামবার্গার হারায় বেলজিয়ামের এসভি স্ট্যান্ডার্ড লিগেকে। এছাড়া স্পেনের দুই ক্লাব ভালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে ২-২ গোলে।
সবগুলো দলের ফিরতি ম্যাচ হবে ৮ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৩১ ঘ.
bdnews24