২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস টেনিসের সেমিফাইনাল শুক্রবার

রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন শারমিন আলম সারদা, মৌমিতু জান্নাত মৌ, সাথী সরকার ও ঈশিতা আফরোজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

ঢাকা, ০১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন শারমিন আলম সারদা, মৌমিতু জান্নাত মৌ, সাথী সরকার ও ঈশিতা আফরোজ। এদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অমল রায়, মাহমুদুল হক বাবু, পৃথুল মন্ডল, অরবিন্দ ফার্নান্দো, রঞ্জন রাম, দীপু লাল, আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন। বৃহস্পতিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে সারদা ৬-০, ৬-০ গেমে পিংকিকে, মৌ ৬-৩, ৬-৩ গেমে আয়েশা সুলতানাকে, সাথী ৬-১, ৬-১ এ কাজী শারমিনকে ও ঈশিতা ৬-০, ৬-০- ব্যবধানে হারান লো লোকে। একই কমপ্লেক্সে পুরুষ বিভাগের অমল রায় ৬-১, ৬-০ গেমে মুনির হোসেনকে, বাবু ৬-২, ৬-৪ গেমে মোফাজ্জল হোসেনকে, পৃথুল ৬-১, ৬-৪ গেমে তাজমুল ইসলামকে, অরবিন্দ ৬-৪, ৬-২ ব্যবধানে বিপ্লব রামকে, রঞ্জন ৬-০, ৬-২ এ নিরঞ্জন রামকে, দীপু ৭-৬, ৭-৬ এ দেলোয়ার হোসেনকে, আনোয়ার ৬-৪, ২-৬, ও ৬-০ গেমে রুস্তম আলীকে ও আলমগীর ৭-৫, ৬-৩ গেমে লক্ষ্মণ লালকে হারান। শুক্রবার সকালে মেয়েদের সেমিফাইনাল ও পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল হবে জাতীয় টেনিস কমপ্লেক্সে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩৩ ঘ.