ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার জয় পেয়েছে স্যার জন উইলসন স্কুল ও রহমত উল্লাহ মডেল হাইস্কুল। দিনের অন্যান্য ম্যাচ অমীমাসিংতভাবে শেষ হয়।
সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জন উইলসন স্কুল ৪-০ গোলে হারায় ডন গ্রামার স্কুলকে। বিজয়ী দলের মাইশা হ্যাট্রিক করেন। প্রথমার্ধের ৫, ৮ ও ১৬ মিনিটে গোল করেন মাইশা। এছাড়া ৩১ মিনিটে উইলসন স্কুলের পক্ষে চতুর্থ গোলটি করেন আফিয়া।
একই মাঠে আগারগাঁ আদর্শ হাইস্কুল ও ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর প্রিপারেটরী এইচএস গার্লস হাই স্কুল ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলা গোল শূন্যভাবে শেষ হয়।
এদিকে আজিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে রহমতউল্লাহ মডেল হাই স্কুল ২-০ গোলে হারায় জমিলা খাতুন লালবাগ গার্লস হাই স্কুলকে। একই মাঠে দোলাইরপাড় হাইস্কুল ও ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের খেলায় গোল করতে পারেনি কোনো দলই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯১৬ ঘ.
bdnews24