মায়ামি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনে স্পেনের রাফায়েল নাদাল চতুর্থ পর্বে উঠেছেন ডেভিড নালবানদিয়ানকে হারিয়ে।
জমজমাট খেলায় বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় নাদাল ৬-৭ (৮), ৬-২ ও ৬-২ সেটে জেতেন আর্জেন্টিনার নালবানদিয়ানের বিপক্ষে। প্রথম সেটে হেরে যান নাদাল ৬-৭ এ। পরে অবশ্য ছন্দ খুঁজে পান তিনি। শেষ দু'টি সেট জিতে নেন ৬-২ ও ৬-২ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫০ ঘ.
bdnews24