ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমে হকিতে ঘরোয়া প্রতিযোগিতার প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। রোববার ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকির উদ্বোধনী ম্যাচে অধিনায়ক আসাদুজ্জামান চন্দনের ছয় গোলে পুলিশ এসিকে ৭-১ গোলে হারিয়েছে আবাহনী।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলায় শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে আবাহনী। ফলে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যায় চন্দনের দল।
৬, ৮ ও ১৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে তিন গোল পায় আবাহনী। তিনটি গোলই করেন চন্দন। ২৫ মিনিটে পেনাল্টি শটে এবং ৫০ ও ৬১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আরো তিনটি গোল করেন আবাহনী অধিনায়ক।
২৯ মিনিটে হাসান জুবায়ের নিলয় আবাহনীর অপর গোলটি করেন। পুলিশের পক্ষে একটি গোল পরিশোধ করেন রানা, ম্যাচের ২৬ মিনিটে ফিল্ড গোলে।
সোমবার মোহামেডান খেলবে অ্যাজাক্সের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২৩০ ঘ.
bdnews24