২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার গ্র"প স্বাধীনতা দিবস টেনিস সোমবার শুরু

রমনা গ্রিনের জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার শুরু হচ্ছে রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ঢাকা, মার্চ ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমনা গ্রিনের জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার শুরু হচ্ছে রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হবে ২৯ মার্চ। শেষ হবে ৮ এপ্রিল। এতে রয়েছে পুরুষ একক ও দ্বৈত, মেয়েদের একক ও দ্বৈত, বালক একক (১৪ বছর), বালক ও বালিকা একক (১২ বছর) ও মিনি টেনিস (বালক ও বালিকা অনূর্ধ্ব ১০ বছর)। পুরুষ এককে ৭৮ ও মেয়েদের এককে ২০ প্রতিযোগীসহ বিভিন্ন বিভাগে মোট ২৮১ জন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রানার গ্র"পের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩৬ ঘ.