২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব সোমবার শুরু

সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে সোমবার। প্রথমদিনেই মাঠে নামছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানসহ আটটি দল। ফলে খেলা হবে চারটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে সোমবার। প্রথমদিনেই মাঠে নামছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানসহ আটটি দল। ফলে খেলা হবে চারটি। ফেনীতে বিকেল সাড়ে তিনটায় ফেনী সকার ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। একই সময়ে নারায়ণগঞ্জে স্বাগতিক শুকতারার বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। বিকেল ৫ টায় সিলেট স্টেডিয়ামে স্বাগতিক বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে লড়বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রথম পর্বে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তালিকায় পরের স্থানেই রয়েছে ঢাকা মোহামেডান। সমান ম্যাচে দলটির পয়েন্ট ৩০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯২৫ ঘ.