ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপ জয়ই ইংল্যান্ড ফুটবল দলের কোচ ফ্যাবিও ক্যাপেলোর ধ্যান-জ্ঞান। এছাড়া আর অন্য কিছুই ভাবছেন না তিনি।
স্পেনের রেডিও ওয়ানের 'ভেনতুরা ফুটবল ক্লাব' অনুষ্ঠানে ক্যাপোলোকে জিজ্ঞেস করা হয়, তিনি তার দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে দেখতে চান কি না? জবাবে ইংল্যান্ড কোচ বলেন, ''এতে আমি কখনোই সন্তুষ্ট হবো না।" ক্যাপেলোর বিশ্বাস এবারের বিশ্বকাপ জিতবে তার দলই।
ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন সম্পর্কে ক্যাপোলো বলেন, ''এটি ছিল আমার স্বপ্ন। আমার ধারণা বয়সের কারণে আমি খেলোয়াড়দের বাবার মতো। কেননা তারা একেবারে তরুণ।''
ক্যাপেলো জানিয়ে দেন, "ইংল্যান্ডের কোচ হিসেবেই আমি আমার ফুটবল জীবনের অবসান ঘটাতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২২ ঘ.
bdnews24