২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিস বিশ্বকে চমকে দিলেন রোকাস

টেনিস দুনিয়াকে রীতিমতো চমকে দিলেন বেলজিয়ামের ওলিভার রোকাস। সনি এরিকসন ওপেনে শুক্রবার নোভাক দকোভিচকে হারিয়েছেন তিনি। আর এই হার দকোভিচকে নিয়ে গেছে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার কিনারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

মিয়ামি, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেনিস দুনিয়াকে রীতিমতো চমকে দিলেন বেলজিয়ামের ওলিভার রোকাস। সনি এরিকসন ওপেনে শুক্রবার নোভাক দকোভিচকে হারিয়েছেন তিনি। আর এই হার দকোভিচকে নিয়ে গেছে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার কিনারায়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দকোভিচকে হার মানতে হয় ৬-২, ৬-৭ ও ৬-৪ সেটে। প্রথম সেটে দকোভিচ হেরে গেলেও দ্বিতীয়টিতে হয় হাড্ডাহাড্ডি লড়াই। জিতেও নেন তিনি ৬-৭ ব্যবধানে। ফলে খেলা গড়ায় তৃতীয় সেটে। তখন আর পেরে ওঠেননি। রোকাস জিতে নেন সেট ৬-৪ এ। তবে চতুর্থ বাছাই খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদালের ক্ষেত্রে কোনো অঘটনা ঘটেনি। যুুক্তরাষ্ট্রের টেইলর ডেন্টকে হারান তিনি ৬-৪ ও ৬-৩ সেটে। প্রতিযোগিতার ৬ষ্ঠ বাছাই ব্রিটেনের অ্যান্ডি রোডিক হারিয়েছেন রাশিয়ার ইগর অ্যানদ্রেভকে, ৬-৪ ও ৬-৪ সেটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই