২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকি শুরু হচ্ছে রোববার

হকি মৌসুমের প্রথম প্রতিযোগিতা ঢাকা ব্যাংক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:24 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হকি মৌসুমের প্রথম প্রতিযোগিতা ঢাকা ব্যাংক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। অপর ম্যাচে মোহামেডান লড়বে অ্যাজাক্সের বিপক্ষে। মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আবাহনী মাঠে নামবে পুলিশের বিপক্ষে। মোহামেডান ও অ্যাজাক্সের ম্যাচটি হবে বিকেল ৪ টায়, একই মাঠে। প্রতিযোগিতার চুড়ান্ত খেলা হবে ১২ এপ্রিল। টুর্নামেন্টে দেশের দুই শীর্ষ দল আবাহনী ও মোহামেডানসহ মোট নয়টি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হচ্ছে ঊষা ক্রীড়া চক্র, সোনালী ব্যাংক, অ্যাজাক্স, মেরিনার ইয়াংস, সাধারণ বীমা, ওয়ারী ও বাংলাদেশ পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯১৬ ঘ.