ব্রাসেলস, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপ ফুটবলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কর্মকর্তারা নন, ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচন করবেন বিশ্বের ফুটবল-ভক্তরাই।
এ পর্যন্ত সেরা খেলোয়াড় নির্বাচন করছে ফিফার 'টেকনিক্যাল স্টাডি' গ্র"প। কিন্তু এবারই প্রথম সেরা খেলোয়াড় নির্বাচন করবেন ফুটবলামোদীরা, ইন্টারনেট ও মুঠো ফোনে দেয়া ভোটের মাধ্যমে।
এই নতুন নিয়ম ডিজিটাল গণমাধ্যমের অগ্রযাত্রাকে উৎসাহিত করবে বলে জানিয়েছে বিশ্বকাপের স্পন্সর।
আয়োজকরা আশা করছেন এক মাসের এ প্রতিযোগিতার খেলা দেখার জন্য ৪ লাখ ৫০ হাজার বিদেশি ফুটবল-ভক্ত দক্ষিণ আফ্রিকা আসবেন। এছাড়া লাখ লাখ স্থানীয় ভক্ত ফ্যান-পার্কে স্থাপিত বিশাল টেলিভিশনের পর্দায় খেলা উপভোগ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৫৩ ঘ.
bdnews24