২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসনে ভেনাসের জয়

সনি এরিকসন ওপেনে ভেনাস উইলিয়ামস বৃহস্পতিবার ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন রোমানিয়ার সোরানা ক্রিস্টিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 07:53 PM

ফ্লোরিডা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনে ভেনাস উইলিয়ামস বৃহস্পতিবার ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন রোমানিয়ার সোরানা ক্রিস্টিকে। তৃতীয় বাছাই ভেনাস এখন প্রতিযোগিতার তৃতীয় পর্বে অবাছাই ইতালির রোবার্তা ভিঞ্চির সঙ্গে খেলবেন। ভেনাস এর আগে তিনবার কি বিসকেইন শিরোপা জেতেন। প্রথমবার জেতেন ২০০১ সালে। ম্যাচ জয়ের আনন্দে উল্লসিত ভেনাস বলেন, "প্রথম ম্যাচেই আমি নিখুঁত খেলা খেলতে পেরেছি। তাই বলা যায় আমি সঠিক পথেই রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭২১ ঘ.